পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (পিমস) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জিও নিউজ জানায়, অগ্নিকাণ্ডের সময় পিপস হাসপাতালের ওই ইউনিটটিতে ১৬ জন নবজাতক ছিল।
তাদের মধ্যে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সংবাদমাধ্যমটি কর্মকর্তাদের সূত্রে আরও জানায়, শিশু ইউনিটটির একটি এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা দুর্ঘটনাস্থলে ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন।
তথ্যসূত্র: আল-জাজিরা
