বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, দিন-তারিখ চূড়ান্ত না হলেও শিগগিরই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জনগণের সঙ্গে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে এবং দীর্ঘ সংগ্রাম ও শোককে ধারণ করেই দলটি এগিয়ে যাচ্ছে।

নিপীড়ন-অত্যাচারের মুখেও ফ্যাসিবাদীরা বিএনপির ন্যূনতম ক্ষতি করতে কিংবা দলটিকে আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের অভিযোগের বিষয়ে রিজভী বলেন, বিষয়টি বিএনপির নজরে এসেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *