সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’


হাসান ইমাম জানিয়েছেন, ওই চিঠিতে তাঁর ব্যক্তিগত পরিচয় ও বিভিন্ন বিষয়ে তথ্য আছে। পাশাপাশি তাঁর চলাফেরার ওপর নজর রাখা হচ্ছে। এসব বক্তব্যের কারণে নিজের নিরাপত্তা নিয়ে গুরুতরভাবে আশঙ্কিত ও উদ্বিগ্ন বলে জিডির আবেদনে উল্লেখ করেছেন। তবে চিঠিটি কে বা কারা দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীকে সরাসরি দায়ী না করে চিঠির উৎস এবং প্রেরক বা প্রেরকদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

হাসান ইমাম সাংবাদিকদের জানান, পরিবার নিয়ে অনেক দিন পরে গ্রামের বাড়িতে এসেছেন। ভোরে বাড়ির মূল ফটকের নিচ দিয়ে সাধারণ একটি খামে ‘তৌহিদী জনতা’র নামে একটি চিঠি রেখে যাওয়া হয়। বিষয়টি প্রশাসনকে অবহিত করে একটি জিডি করেছেন। হুমকির চিঠির প্রকৃত উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তর মাধ্যমে শনাক্ত করার দাবি জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *