ছুটি শেষে কুয়েতে ফিরেছিলেন সাদ্দাম, ২ মাস না যেতেই এলো মৃত্যুর খবর


কুয়েতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার প্রবাসী মো. কামাল উদ্দিন (সাদ্দাম) নিহত হয়েছেন। তিনি উপজেলার ১০ নম্বর ছলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ ছলিমপুর, ফকিরহাট পশ্চিম পাড়া এলাকার প্রয়াত আব্দুল মোনাফের দ্বিতীয় ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) কাজ শেষে বাসায় ফেরার পথে সুয়েগ এলাকায় সড়ক পার হয়ে একটি গ্যারেজের সামনে দাঁড়িয়েছিলেন কামাল। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন। মাত্র দুই মাস আগে ছুটি কাটিয়ে তিনি কর্মস্থলে ফিরে গিয়েছিলেন।

দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া কামালের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন নিহতের বৃদ্ধা মা ও সদ্য বিবাহিত স্ত্রী । মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই ও বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

নিহতের বড় ভাই গুলজার হোসেন জানিয়েছেন, কুয়েতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কাজ চলছে।

এমএমডি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *