ঢাকায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪৫


রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও সংগঠনটির এক কর্মীও রয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির হাওলাদার (৫৪), অঙ্গসংগঠনের কর্মী ইবনে আল সেলিম (৩২), বাবু (২৬), রুহুল আমিন বাবু, ইমন গাজি, রাঝি খলিফা (১৯), সোহেল সরদার (৩৭), সুজন (১৯), তরিকুল ইসলাম সুজন (৩২), হাদি ইসলাম ওরফে হাদি (৪৩), রাজিয়া, রনি (২৪), আলাউদ্দিন (২১), আরমান (৩০), সুলতানুল আরিফুল (২৫), বিপ্লব হোসেন (১৯), খোকন (৪৮), স্বাক্ষর সরকার (২৭), জাকির হোসেন (২৮), তুলি আক্তার (৩০), রাশেদ (২৪), ইমরান (২৬), রিমন (২০), নয়ন সরকার (১৮), সুজন (৩২), আসিফ (২৫), তৌকির আহম্মেদ (২৭), মেহেদী হাসান (২৫), খোকন (২১), ইমরান হোসেন (২৭), মাহিন দেওয়ান প্রাচুর্য (২০), মাহমুদুল্লাহ (১৮), শরিফুল ইসলাম (১৪), বকুল (১৫), আউয়াল (২৯), রাজু (২৮), নাহিদ (১৮), রাব্বী (২২), তুহিন (১৯), আবুল কালাম (৩৮), সানোয়ার (৪৭), বিপুল রানা (৩২), আমলাম হোসেন (৩৬), সাদিয়া (২৪) ও সাইদুল রতন (২৫)।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *