হালান্ড-চেরকির জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ এ উড়িয়ে ম্যানসিটির জয়


রায়ান চেরকির জোড়া গোলের সঙ্গে আরলিং হালান্ডও করেছেন দুই গোল। তাতে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

শুক্রবার (২৮ আগস্ট) ম্যাচের ১৭ মিনিটে দারুণ হেডে সিটিকে এগিয়ে দেন হালান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন চেরকি। বক্সের মাঝে একাধিক খেলোয়াড়ের মধ্য দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে জালে জড়ান ফরাসি এই মিডফিল্ডার।

এরপর দ্রুতই এক গোল শোধ করে প্যালেস। ইয়েহেমি পিনোর দুর্দান্ত ফ্রি-কিক বারে লেগে ফিরে সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার পিঠে লেগে জালে জড়িয়ে যায়।

তবে দুই মিনিট পরই আবার ব্যবধান বাড়ান চেরকি। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট ডিফ্লেকটেড হয়ে দিক পরিবর্তন করলে ভুল পথে চলে যান প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন।

প্রিমিয়ার লিগে এটাই চেরকির ক্যারিয়ারের প্রথম জোড়া গোল। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সকে অবশ্য ‘মোটামুটি’ বলে মন্তব্য করেন তিনি। জানান, বদলি হওয়ার আশঙ্কা থেকেই আরও ভালো খেলার তাগিদ পেয়েছিলেন।

ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। তাতে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে সিটি।

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে দুই ম্যাচেই হেরে পয়েন্টশূন্য ক্রিস্টাল প্যালেস। এদিকে ম্যাচ হেরে, নতুন কোচ পিয়েরে সেজের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন প্যালেস মিডফিল্ডার অ্যাডাম হোয়াটন।

বাংলাদেশ জার্নাল/জে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *