কেমন আছেন এক বছর আগে ভাইরাল হওয়া সেই বাবা-মেয়ে


ঠিক এক বছর আগে বাবা-মেয়ের আবেগঘন একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ভিডিওটি দেখে অনেকেই চোখের জল ফেলেছিলেন। নেটিজেনরা তাদের প্রশংসা করেছিলেন। ছোট্ট একটি ঘরোয়া ভিডিও এত দ্রুত যে ছড়িয়ে পড়বে, তা হয়তো ভাবেননি তারা।

নওগাঁর মেয়ে লামিয়া জান্নাত ২০২৫ সালের ২৫ আগস্ট ভিডিওটি সম্পর্কে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছিলেন।জানিয়েছিলেন নিজের অনুভূতি। ঠিক এক বছর পর সেই ভিডিও নিয়ে ২৮ আগস্ট দিবাগত রাত ১২টা ৪৯ মিনিটে পোস্ট করেছেন লামিয়া জান্নাতের ছোট বোন। তিনি মালিহা’স প্যাশন নামের পেজ থেকে জানিয়েছেন সেই বাবা-মেয়ের বর্তমান জনপ্রিয়তার কথা।

পেজটিতে ভিডিওটি সংযুক্ত করে লেখা হয়েছে, ‘ঠিক ১ বছর আগে এই ভিডিও থেকেই হাজার হাজার মানুষ আমাদের বাবাকে চিনেছিল। ভিডিওটা আমি খুব সাধারণভাবেই করেছিলাম। কারণ আমরা প্রায় এমন করতাম।

সেদিন আমার মেজো আপু ঢাকা থেকে বাবা-আম্মুকে না জানিয়ে শুধু আমাকে জানিয়ে এসে তাদের সারপ্রাইজ দিয়েছিল। আর সেটা আমরা আপলোড করার পর সবাই অনেক পছন্দ করে। সেই ভিডিওর এক বছর হয়ে গেল। কিন্তু সবাই এখনো বাবাকে একই ভাবে মনে রেখেছে এবং ভালোবাসা দেয়।

বাবা এখনো প্রায় প্রতিদিন বাহির থেকে এসে আমাদের বলে যে, রাস্তা-ঘাটে বা বাবার দোকানে এখনো অনেকেই আসে বা দেখা করে বাবার এই ভিডিওর কথা বলে। তাকে সম্মান করে। আবার অনেকে বলে তারা নাকি বাবার মতো বাবা হতে চায়।

অনেক বাবা হয়তো আমাদের বাবাকে দেখে তার মতো হওয়ার জন্য উৎসাহিত হয়। আপনারা সবাই আমাদের বাবার জন্য দোয়া করবেন। যেন সে সব সময় এমন হাসিখুশি, সুস্থ থাকে। আর আমাদের সাথে ভালো থাকে।’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *