স্ত্রীর ওপর অভিমান, ভোরে রিকশাচালকের মরদেহ উদ্ধার


রাজধানীর পূর্ব বাড্ডার নামাপাড়ার আই সিডল প্রজেক্ট এলাকায় মুস্তাফিজুর রহমান রাসেল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসানুর রহমান জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব বাড্ডার নামাপাড়া আই সিডল প্রজেক্ট এলাকায় বাঁশের সাঁকোর পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে রশি দ্বারা মুস্তাফিজুর নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, পারিবারিক কলহে স্ত্রীর ওপর অভিমান করে তিনি রাতে বাসা থেকে বের হয়ে যান। ভোর ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে যে কোনো সময় এই ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ঢামেকের মর্গে মরদেহ পাঠাই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মোস্তাফিজের গ্রামের বাড়ি বরগুনা জেলার কেওড়াবুনিয়া থানার লতা বাড়িয়া গ্রামে। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনি উত্তর বাড্ডার নামাপাড়া আইসিডল প্রজেক্ট সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

কেএজেডআইএ/এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *