ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আতিকুর রহমান।

শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা হয়।

আদেশ সূত্রে জানা যায়, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ২৯ আগস্ট পূর্বাহ্ন থেকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমানকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিধি মোতাবেক এ পদের সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য উপাচার্য, উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। দক্ষতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে প্রশাসনিক ও একাডেমিক উৎকর্ষতা অর্জনে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *