কবিতা, পিঠা ও গানের মিলনে বাচসাসের ব্যতিক্রমী আয়োজন


বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) দেশবরেণ্য কবি ও গীতিকবিদের নিয়ে ‘কবিতা, পিঠা ও গান: মিলনে-আনন্দে আমাদের গুণীজন’ শীর্ষক এক ব্যতিক্রমী আয়োজন করেছে। শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সমিতির সদস্য, অতিথি ও সংস্কৃতিজনদের উপস্থিতিতে কবিতা, গান ও পিঠার মিলনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি আতাহার খান, শিহাব সরকার, মাহমুদ শফিক, হাসান হাফিজ, শামীমা চৌধুরী, দিলদার হোসেন, শান্তা মারিয়া, দুলাল খান, সাঈদ আহমেদ খান, সেলিনা শিউলি ও দীপংকর দীপক।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের নেতৃত্বাধীন বর্তমান কার্যনির্বাহী কমিটি অংশগ্রহণকারী কবিদের হাতে সম্মাননা স্মারক ও সমিতির নিজস্ব ম্যাগাজিন বাচসাস ভয়েস তুলে দেয়।

গীতিকবি সাহাবুদ্দিন মজুমদার, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, রোজাউর রহমান রিজভী, তারেক আনন্দ, ওমর ফারুক ও আশিক বন্ধুর লেখা গান পরিবেশন করেন কানিজ সুবর্ণা, কামরুজ্জামান রাব্বি, কাজী শুভ, নদী, রাইসা খান, মুহাম্মদ মিলন ও অভি তালুকদার। কবিতা ও সংগীতের পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাচসাসের জ্যেষ্ঠ সদস্যরা সমিতির ইতিহাস ও সাংবাদিকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। উপস্থিত সদস্য ও অতিথিরা তাদের অভিজ্ঞতা শুনে মুগ্ধ হন।

সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা এ আয়োজনকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বাচসাসের বর্তমান কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও সদস্যরা আয়োজনটির ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সভাপতি কাদের মনসুর, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) সভাপতি মনিরুল ইসলাম, চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের আরও অনেক শিল্পী ও কলাকুশলী।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *