কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা ও আবৃত্তি প্রতিযোগিতা


রংপুরের পীরগাছায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২৯ আগস্ট উপজেলার অন্নদানগরে পাঠাগারভিত্তিক সংগঠন প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে দিবসটি পালন করা হয়।

কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল বিষয়ক আলোচনা, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর রবির সভাপতিত্বে ক্রীড়া বিষয়ক সম্পাদক আদনান সানীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শিক্ষক কৃষ্ণ কমল বর্মন, রানা আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন।

নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী জয়ন্ত কুমার, শিশুশিল্পী অভিন্ন দেববর্মা। কবিতা আবৃত্তি করেন রাগিব নিহাল হিম, রুদ্র শর্মা, পলাশ কুন্ডু, পুনম সাহা এবং আরাধ্যা কুন্ডু।

আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় পুরস্কার পান লামিম সিরাজ, অভিন্ন দেববর্মা, আব্দুল্লাহ আল নোমান ও মেহেদী হাসান। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *