বরগুনায় ফিতা কেটে বিএনপি নেতার সাঁকো উদ্বোধন


স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকার খালের ওপর একটি লোহার সেতু ছিল। সেতুটি পরিত্যক্ত হয়ে খালে ধসে পড়ে আছে। এতে এলাকার লোকজন চলাচলে দুর্ভোগ পোহাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে বিভিন্ন গাছের কাঠ ও বাঁশ দিয়ে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। সাঁকোটি উদ্বোধনের সময় বিএনপির নেতা–কর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা রাশেদ খান মামুন কাঁচি হাতে নিয়ে লাল ফিতা কাটছেন। এ সময় তাঁর পেছনে দলটির স্থানীয় নেতা-কর্মীরা দাঁড়িয়ে ছিলেন। ভিডিওটি নিয়ে অনেকে ফেসবুকে মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘সামান্য কাঠের সেতু এত ঢাক-ঢোল পিটাইয়া উদ্বোধন করার কিছুই নাই। মানুষ এতে হাসে।’ আরেকজনের মন্তব্য, ‘ধন্যবাদ বিএনপিকে এবং হোগলপাতি এলাকার বিএনপি নেতাদের। কারণ, হাক্কা (সাঁকো) উদ্বোধন দেখলাম, জীবনের প্রথম বিএনপির আমলে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *