র‍্যাব-৭ এর নতুন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান


র‍্যাব-৭ চট্টগ্রামের নতুন অধিনায়ক (সিও) হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

রোববার (৩০ আগস্ট) র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ আগস্ট থেকে তিনি র‍্যাব-৭ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি র‍্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান পদাতিক শাখার কর্মকর্তা। দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম অঞ্চলে র‍্যাবের মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করবেন।

এমআরএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *