সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড
রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ সুপার মার্কেটকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজার ওলিউর রহমানকে (৫৮) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে শহরের আইয়ুব…
