রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিক্ষার্থীরা, চাপা দিয়ে উল্টে যায় বাস


প্রকাশিত: ২২:৪৭, ১৬ আগস্ট ২০২৬  
আপডেট: ২৩:০০, ১৬ আগস্ট ২০২৬


ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিক্ষার্থীরা, চাপা দিয়ে উল্টে যায় বাস


ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ শিক্ষার্থী। রবিবার (১৬ আগস্ট) ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের সিলোনীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুরাইয়া আক্তার উপজেলার চানপুর গ্রামের মো. হানিফের মেয়ে ও সিলোনীয়া হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। এ সময় শরীয়তপুর এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী ও পথচারীদের চাপা দিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ছয় শিক্ষার্থী বাসের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহের সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি থানায় নেওয়ার চেষ্টা করা হলেও উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয়দের অনুরোধে পরিস্থিতি বিবেচনায় সেটি স্কুলের মাঠে রাখা হয়। ঘটনার পরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা/সাহাব/রাজীব





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *