Aunik Siddike

লালমনিরহাটে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর, ‘বিএনপি নেতা’র বিরুদ্ধে অভিযোগ

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন রশিদুল ইসলাম। তাঁর দাবি, ৫ আগস্টের আগে রাসেল হক নিষিদ্ধ যুবলীগের ক্যাডার ও সন্ত্রাসী ছিলেন। তখন দলকে ব্যবহার করে তিনি এলাকায় চাঁদাবাজি করেছেন এবং পুলিশের ভয় দেখিয়ে স্থানীয় লোকজনকে হয়রানি করেছেন। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন ফেসবুকে এক পোস্টে রাসেল হকের ওপর ঘটনার…

Read More

আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু

আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। একইসঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার কথাও ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল…

Read More

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা করছে…

Read More

বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ শিশুস্বাস্থ্যের জন্য নীরব হুমকি

শরিফুল আলম তপন প্রতিদিন সকালে হাজারো শিশু বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায় নতুন কিছু শেখার স্বপ্ন নিয়ে। কিন্তু অনেক বিদ্যালয়ের সামনে তাদের প্রথম অভ্যর্থনা ফুলের সুবাস দিয়ে নয় বরং পচা আবর্জনার দুর্গন্ধ দিয়ে হয়। স্কুলগেটের সামনেই উপচেপড়া ডাস্টবিন বা ময়লার গাড়ি, ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, মাছি-মশার উপদ্রব–এসব যেন আমাদের নগর ব্যবস্থাপনার নির্মম প্রতিচ্ছবি। একটি সভ্য…

Read More

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম: একজনের মৃত্যু, তিনজন আশঙ্কাজনক

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। জন্মের দুই দিনের মাথায় অসুস্থ হয়ে চার নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। অপর তিন নবজাতক আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এক নবজাতকের…

Read More

জ্ঞান কখন মানুষকে ধর্মভীরু করে

হৃদয়ে জ্ঞানের এই আলো প্রজ্জ্বলিত হলে তা ছড়িয়ে পড়ে পরিবার, সমাজ ও আশপাশের মানুষের মধ্যে। সমাজ আল্লাহমুখী হয় এবং খোদার বিধান মানার প্রতি তাদের প্রতিশ্রুতি দৃপ্ত হতে থাকে। কোরআনে তাদের সম্পর্কে বলা হয়েছে, ‘আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে এবং যখন তাঁর আয়াত তাদের সামনে পাঠ করা হয়, তখন তা তাদের ইমান বৃদ্ধি করে…

Read More

পারিবারিক উৎসবে নিজেকে উপস্থাপন করবেন যেভাবে

পারিবারিক উৎসব মানেই আনন্দ, মিলনমেলা আর সম্পর্ককে আরো গভীর করার সুযোগ। ঈদ, পূজা, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, পারিবারিক পুনর্মিলনী কিংবা বিশেষ কোনো আয়োজন—এসব অনুষ্ঠানে আপনার উপস্থিতি, পোশাক, আচরণ এবং কথাবার্তা অন্যদের মনে ইতিবাচক ছাপ ফেলতে পারে। নিজেকে উপস্থাপন করা মানে শুধু সুন্দর পোশাক পরা নয়; বরং ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং ভদ্র আচরণের সমন্বয়। উপলক্ষ অনুযায়ী পোশাক…

Read More

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য…

Read More

কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফর, জাপানের তীব্র প্রতিবাদ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। পুতিনের এই সফরের ঘটনায় জাপান ‘তীব্র’ প্রতিবাদ জানিয়েছে। বহু বছর ধরে কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে উত্তেজনা রয়েছে। জাপানে দ্বীপগুলো ‘নর্দার্ন টেরিটরিজ’ নামে পরিচিত। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয়। ক্রেমলিন পুতিনের কুরিল দ্বীপপুঞ্জ সফরের একটি…

Read More

জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ

রোদ, ঝড়বৃষ্টি মাথায় নিয়ে ধুলাবালির মধ্যে রাস্তার পাশে বসে পাদুকায় কালি করা বা ছেঁড়া জুতা সেলাই করে বংশ পরম্পরায় জীবন-জীবিকা নির্বাহ করলেও কেউ কখন খোঁজ খবর রাখেনা এমন এক সম্প্রদায় হচ্ছে রবিদাস। অবশেষে ইতোমধ্যে জনবান্ধব প্রতিষ্ঠান হেসেবে পরিচিতি লাভ করা জয়পুরহাট জেলা পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছে। রবিদাস সম্প্রদায়ের কর্মজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও পেশাগত সহযোগিতায় ১১৬…

Read More