জাতীয় আদিবাসী পরিষদ বলেছে, বাঙালি ও আদিবাসী সবাই বাংলাদেশের নাগরিক। তবে বাঙালিরা আদিবাসী নন এবং আদিবাসীরাও বাঙালি নন।
বিবৃতিতে বলা হয়, উত্তরবঙ্গের রাজশাহী, রংপুরসহ সিলেট ও খুলনা বিভাগে সাঁওতাল, মুন্ডা, ওরাঁও, বেদিয়া (মাহাতো), কুর্মি (মাহাতো), রাজোয়ার, তুরি, লোহার, মালো, পাহাড়িয়া বা মালপাহাড়িয়া, গঞ্জু, ভূমিজ, বাগদি, মাহালী, মুসহর, কোল, ভূইমালি, বড়াইক, কোচ, তেলী, গড়াইত, নুনিয়া, ভুইয়া, রবিদাস, রাজভর, কাদর, হাড়ি, পাটনিসহ ৩৮টির বেশি জাতিসত্তার মানুষ বসবাস করে। সংগঠনটির দাবি, এসব জাতিসত্তার মানুষের সংখ্যা ৩০…
