Aunik Siddike

৫ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হতে পারেন শেখ হাসিনা

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন বলে খবর দিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম। আগামী ৫ অগাস্ট নয়া দিল্লিতে ওই ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে; যে দিনটিতে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের সাবেক এই…

Read More

শেরপুরে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা.

শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশ্ব হতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারবারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ আগস্ট) সন্ধ্যার দিকে শেরপুর সদর উপজেলার নবীনগর এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। সেই সঙ্গে স্থানীয়দের মাঝে সচেতনতা মূলক কথা বলা হয়। সহকারী কমিশনার (ভূমি)…

Read More

গণ-অভ্যুত্থানের শক্তিকে আরও সম্প্রসারিত করতে হবে

হাল ছাড়া যাবে না। হতাশ হওয়া যাবে না। গণ-অভ্যুত্থানের শক্তির পেছনে দাঁড়িয়ে এই শক্তিকে আরও সম্প্রসারিত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের জন্য ছাত্র, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, শ্রমজীবী, পেশাজীবী—সব শ্রেণি ও স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। গতকাল রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দ্রোহযাত্রা’র দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে অর্থনীতিবিদ ও দ্রোহযাত্রার সভাপতি…

Read More

হামের প্রাদুর্ভাবে টিকা অকার্যকর হওয়ার প্রমাণ নেই: আইসিডিডিআর,বি

বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাবের জন্য ভাইরাসে এমন কোনো জিনগত পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি, যা বর্তমানে ব্যবহৃত হাম-রুবেলা (এমআর) টিকার সুরক্ষা অকার্যকর করে দিতে পারে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক প্রাথমিক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত টিকা নেওয়ার বয়স হয়নি, ৯ মাসের কম বয়সী এমন শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।…

Read More

‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’সহ দোহারে একাধিক উন্নয়ন কর্মসূচি উদ্বোধন

বাইসাইকেল পেল ৫০ শিক্ষার্থী, স্বাবলম্বী হচ্ছেন ১৪ নারী  ঢাকার দোহারে শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, বিজ্ঞানভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, নারীদের আত্মকর্মসংস্থান এবং পরিবেশ সংরক্ষণে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে উপজেলার ১০টি বিদ্যালয়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, ১৪ জন অসহায় ও বেকার নারীর মাঝে সেলাই মেশিন এবং ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে…

Read More

ইরানের শক্তিমত্তাই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে

একটি লেবানিজ গণমাধ্যম ইরানের শক্তিশালী অবস্থানকে তেহরানের বিরুদ্ধে সামরিক হুমকি বাস্তবায়ন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু হটার কারণ হিসেবে উল্লেখ করেছে। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সংবাদমাধ্যম আল-আহেদ লিখেছে, ইরানের সামরিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের আশঙ্কাই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের দৃঢ় অবস্থান এবং…

Read More

তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা এবং ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সেই সঙ্গে রোবটটির প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।এমআইএসটির শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে…

Read More

স্ত্রীকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর

প্রকাশিত: ২২:৫৪, ২ আগস্ট ২০২৬   আপডেট: ২২:৫৬, ২ আগস্ট ২০২৬ নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম অভিযুক্ত জসিম শেখ নড়াইলের লোহাগড়ায় জেসমিন বেগম (৩২) নামের এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত জসিম শেখ লোহাগড়া থানায় আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের…

Read More

মধ্যপ্রাচ্য সংঘাতে ইরানে আড়াই হাজারের বেশি শিশু হতাহত হয়েছে: ইউনিসেফ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান ও এর প্রতিবেশী মার্কিন মিত্রদেশগুলোতে হতাহত শিশুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ইউনিসেফের ওয়েবসাইটে গত শুক্রবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও প্রতিবেশী দেশগুলোয় যুদ্ধের রেশ রয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে নিজবাড়ি, বিদ্যালয় আর…

Read More

ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুটকে ২ লাখ টাকা জরিমানা করলো বিএসটিআই

মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত করার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই পণ্যের মোড়কের সামনে ও পেছনের অংশে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার অভিযোগও পেয়েছে সংস্থাটি। রোববার ০২ আগস্ট বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়…

Read More