নারী হিসেবে শিল্পচর্চার নানা চ্যালেঞ্জ অতিক্রম করে নানান মাধ্যমে তাঁদের এই সক্রিয় ও প্রতিষ্ঠিত অবস্থান ‘লবঙ্গলতিকা’কে কেবল একটি প্রদর্শনী নয়, সমকালীন বাংলাদেশের নারী শিল্পীদের আত্মশক্তি ও সৃজনক্ষমতার এক তাৎপর্যপূর্ণ সম্মিলিত স্বাক্ষরে পরিণত করেছে।
শিল্পকর্ম মানুষের প্রাচীনতম দৃশ্যমান প্রকাশভাষাগুলোর একটি। ভাষার প্রচলিত সীমা অতিক্রম করে শিল্পকর্ম তার রেখা, রং, আকার, বিন্যাস ও দৃশ্যমানতার মধ্য দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। তবে এই যোগাযোগকে সম্পূর্ণ অর্থে সর্বজনবোধ্য বলা যায় না; কারণ শিল্প-উপকরণ, প্রতীক, সংকেত ও সাংস্কৃতিক অনুষঙ্গের পাঠ অনেক সময় নির্ভর করে দর্শকের নিজস্ব অভিজ্ঞতা ও সাংস্কৃতিক জ্ঞানের ওপর। বিশেষত…
