বিটিভিতে শুরু হচ্ছে নতুন দুই ধারাবাহিক ‘বিরোধ’ ও ‘তবুও জীবন’

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে ৯ আগস্ট, রবিবার থেকে শুরু হচ্ছে নতুন দুটি ধারাবাহিক নাটক ‘বিরোধ’ ও ‘তবুও জীবন’। সপ্তাহের প্রতি রবিবার, সোমবার ও মঙ্গলবার রাত ৯টায় প্রচারিত হবে ‘বিরোধ’ এবং রাত সাড়ে ৯টায় দেখা যাবে ‘তবুও জীবন’। দুটি নাটকেই সমকালীন পারিবারিক জীবন, সম্পর্কের টানাপোড়েন, মানবিক মূল্যবোধ এবং জীবনের নানা বাস্তবতা উঠে এসেছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। সাজ্জাদ…

Read More

বিক্রেতা নেই, মানুষকে বিশ্বাস করেই ২৪ ঘণ্টা চলছে যে দোকান

রাস্তার পাশে চায়ের দোকান। একই দোকানে বিক্রি হয় শাক-সবজি, চা, পান, কলা, বিস্কুট। দোকানের নাম ‘সততা দোকান’। কেউ এই দোকানের নাম দিয়েছেন ‘ভরসার দোকান’। ব্যতিক্রমী এই দোকানে নেই কোনো নির্ধারিত বিক্রেতা। যারা চা পান করতে আসেন বা কেনাকাটা করতে আসেন, তারাই দোকানের বিক্রেতা। এমন ব্যতিক্রমী দোকান গড়ে উঠেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারে। দোকানের প্রকৃত…

Read More

গোপালগঞ্জে ৫ দিনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের দুই শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনীতি এবং পদ-পদবি থেকে একে এক পদত্যাগ করছেন স্থানীয় নেতা-কর্মীরা। সবশেষ শুক্রবার (৭ আগস্ট) ও শনিবার (৮ আগস্ট)- এই দুই দিনে নতুন করে আরও চার আওয়ামী লীগ নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এতে করে গত পাঁচ দিনের ব্যবধানে জেলাটিতে পদত্যাগকারী নেতাকর্মীর সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে গেল।…

Read More

কলম্বিয়ার ট্রাম্প-সমর্থিত নতুন প্রেসিডেন্ট এসপ্রিয়েলা শপথ নিলেন

এবারের নির্বাচনে এসপ্রিয়েলা বামপন্থী ইভান সেপেদাকে হারিয়েছেন। কলম্বিয়ার বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সেপেদা। পেত্রোর রাজনৈতিক দল থেকে সেপেদা প্রার্থী হয়েছিলেন। এসপ্রিয়েলা নিজেকে ‘দ্য টাইগার’ বলে পরিচয় দেন। ভোটের প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকার সময় তিনি বলেছিলেন, ‘আমি কলম্বিয়ার সব মানুষের শাসক হব। যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা অন্য প্রার্থীকে বেছে নিয়েছেন—তাঁদের…

Read More

না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু

প্রকাশিত: ১৫:৩১, ৮ আগস্ট ২০২৬   নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম দগ্ধদের মধ্যে শিশু মারুফ মারা গেছে। তার মা ও বাবা চিকিৎসাধীন রয়েছেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে শিশু মারুফ (৮) মারা গেছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন…

Read More

ভারত থেকে ২ দশমিক ৩ টন কাঁদুনে গ্যাস আমদানি

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ দশমিক ৩ টন টিয়ার গ্যাস শেল আমদানি করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় চালানটি বন্দর থেকে খালাস করে কঠোর নিরাপত্তার মধ্যে যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিচালক) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। খালাস শেষে ঢাকা মেট্রো-ন-১৯-৩৭৫৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানে করে…

Read More

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেজেছে চট্টগ্রাম, থাকছে একগুচ্ছ কর্মসূচি

বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের ঝটিকা সফরে রোববার (৯ আগস্ট) সকালে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী এবং কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এসব কর্মসূচির মধ্যে বন্যার্তদের ঘর উপহার, গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজ পরিদর্শন ও তৃণমূলের সঙ্গে জনসভা। এসব কর্মসূচি ঘিরে চলছে জোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে…

Read More

নেত্রকোণার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পাঁচটি দোকান ও তিনটি বসতঘর পুড়ে ছাই

নেত্রকোণা শহরের বড়বাজার বাণিজ্যিক এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান, তিনটি বসতঘরসহ আশপাশের কয়েকটি দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খবর পেয়ে নেত্রকোণা, ময়মনসিংহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বারহাট্টা, পূর্বধলা…

Read More

রাজশাহীর দণ্ডপ্রাপ্ত হাসিবুল থাকতেন ঢাকায়, প্রচার করতেন মালয়েশিয়ায় আছেন, অবশেষে ধরা

এসআই শিহাব উদ্দীন বলেন, ‘আমি গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর বিভিন্ন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে নতুন করে অনুসন্ধান শুরু করি। এরপর ঢাকায় তিনি অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়ার পর গতকাল রাতে অভিযান চালানো হয়। পরে পরিচয় নিশ্চিত হয়ে আটক করা হয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে হাসিবুলের এক স্বজন বলেন, হাসিবুল মালয়েশিয়ায় থাকতেন বলে তাঁরা…

Read More

সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের কেন যোগদান

আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরের নিরাপত্তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে নতুন করে আলোচনায় এসেছে। এমন এক অস্থির পরিস্থিতিতে সৌদি আরবের নেতৃত্বে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা উদ্যোগে বাংলাদেশের নাম যুক্ত হওয়া দেশের পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও নিরাপত্তা— তিন ক্ষেত্রে প্রশ্ন তৈরি করেছে। লোহিত সাগরে সৌদি ট্রানজিটের…

Read More