অবৈধ বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে হাইকমিশনের নির্দেশ
মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এবার কঠোর সতর্কবার্তা দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রতিদিনই চলছে ইমিগ্রেশন বিভাগের চিরুনি অভিযান। এর মধ্যেই অবৈধ বাংলাদেশিদের গ্রেফতার এড়িয়ে সরকারি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনের প্রথম…
