ছাত্রীদের দ্বীনি জ্ঞান অর্জনে আরও অধ্যবসায়ী হতে হবে: ইআবি উপাচার্য
ছাত্রীদের দ্বীনি জ্ঞান অর্জনে আরও বেশি অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আরমানিটোলায় ঢাকা মাহমুদা খাতুন মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান। এর আগে মাদরাসার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ইআবি…
