বিশ্বজুড়ে খাওয়ার পানি হতে পারে রক্তচাপের মরণফাঁদ
প্রভাবের ভয়াবহতা বুঝতে অধ্যাপক রাজীব চৌধুরীর দলটি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইসরায়েল, বাংলাদেশ, ভিয়েতনাম, কেনিয়া ও ইউরোপের কয়েকটি দেশের ৭৪ হাজারের বেশি মানুষের ওপর করা ২৭টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে। ফলাফলে দেখা যায়, যাঁরা লবণাক্ত পানি পান করছেন, তাঁদের সিস্টোলিক রক্তচাপ গড়ে ৩.২২ মিলিমিটার-এইচজি এবং ডায়াস্টোলিক রক্তচাপ গড়ে ২.৮২ মিলিমিটার-এইচজির বেশি। ফলে সামগ্রিকভাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে…
