বিশ্বজুড়ে খাওয়ার পানি হতে পারে রক্তচাপের মরণফাঁদ


প্রভাবের ভয়াবহতা বুঝতে অধ্যাপক রাজীব চৌধুরীর দলটি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইসরায়েল, বাংলাদেশ, ভিয়েতনাম, কেনিয়া ও ইউরোপের কয়েকটি দেশের ৭৪ হাজারের বেশি মানুষের ওপর করা ২৭টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে। ফলাফলে দেখা যায়, যাঁরা লবণাক্ত পানি পান করছেন, তাঁদের সিস্টোলিক রক্তচাপ গড়ে ৩.২২ মিলিমিটার-এইচজি এবং ডায়াস্টোলিক রক্তচাপ গড়ে ২.৮২ মিলিমিটার-এইচজির বেশি। ফলে সামগ্রিকভাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে প্রায় ২৬ শতাংশ।

অধ্যাপক রাজীব চৌধুরী আরও বলেন, ‘খাওয়ার পানির লবণাক্ততার সঙ্গে সরাসরি করোনারি হৃদ্‌রোগ কিংবা স্ট্রোকের মতো দীর্ঘমেয়াদি কার্ডিওভাসকুলার রোগের সম্পর্ক নিয়ে পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণার ঘাটতি রয়েছে। ভবিষ্যতে আমরা দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার মতো অঞ্চলে দীর্ঘমেয়াদি প্রস্পেক্টিভ কোহর্ট স্টাডি পরিচালনা করতে চাই, যাতে বোঝা যায় লোনাপানি হ্রাসের অভিযোজন কৌশল হৃদ্‌রোগের সার্বিক ঝুঁকি কতটা কমাতে পারে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *