নাটালি হার্পসহ তিন নারী কর্মীকে ৪৫ হাজার ডলার করে উপহার দিয়েছিলেন ট্রাম্প
হোয়াইট হাউসের প্রকাশিত তথ্যানুযায়ী, ওই তিনজনের বার্ষিক বেতন ১ লাখ ৫০ হাজার ডলার করে। এর বাইরে তাঁদের দেওয়া নগদ উপহার নিয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ট্রাম্প দীর্ঘদিন ধরেই নিজের ঘনিষ্ঠ পরিমণ্ডলের লোকজনকে বড়দিনের উপহার দিয়ে আসছেন। সরকারি দায়িত্বে থাকা কর্মী ও সহযোগীরাও কখনো কখনো উপহার পেয়েছেন। এ উপহারের সঙ্গে সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নেই।…
