বিএসইসির নতুন অফিসিয়াল ওয়েবসাইট চালু
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন ও আধুনিক অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে। বিনিয়োগকারী, সর্বসাধারণ ও পুঁজিবাজারের অংশীজনদের আরও উন্নত, সহজলভ্য ও কার্যকর তথ্য ও সেবা দিতে এ ওয়েবসাইট চালু করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েবসাইটটি চালু করা হয়। বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে,…
