ছায়া | প্রথম আলো

ছায়াটাকে হারিয়ে ফেলবঅতল ঘুমের ঘন বনেএত আলো এত বাদলায়এই ভয় জাগিয়াছে মনে! জাগিয়াছে তরলে লবণেনয়ন শ্যামল সরোবর,কেন হিম এই পরশনকেন কম্পন থরথর! কেঁপে উঠে যদি নেভে বাতিগহিনে জলসা হলে শেষ,কবে কোন গাথাগীতিকারআসরে মুখর আনদেশ। সব স্মৃতি আগলায়ে থাকিবক্ষে বাঁধিয়া লোহাপ্রাণ,শঙ্কা ঘেরিছে দেহ-মনবাতাসে ভাসিছে ধূপঘ্রাণ… Source link

Read More