কসমেটিকস শিল্পে সেরা কোম্পানির স্বীকৃতি রিমার্ক-হারল্যানের
কসমেটিকস পণ্য উৎপাদনে দেশের সেরা কোম্পানির স্বীকৃতি পেয়েছে রিমার্ক-হারল্যান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী কসমেটিকা ঢাকা প্রদর্শনীর শেষ দিনে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিমার্কের প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সার্বিক বিবেচনায় দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি এবং সেরা প্যাভিলিয়নের স্বীকৃতির ক্রেস্ট তুলে দেন প্রদর্শনীর আয়োজক স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী…
