‘স্পাইডার–ম্যান’কে আমরা কেন এত ভালোবাসি
কেন সবাই ‘স্পাইডার-ম্যান’কে এত ভালোবাসে? ২০২১ সালের শেষ দিকে যখন ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পেল, তখন যুক্তরাষ্ট্রেই ছবিটি আয় করেছিল ৮১৪ মিলিয়ন ডলার। সেই সাফল্য যেন সুপারহিরো ছবিকে ঘিরে দর্শকের একঘেয়েমির ধারণাকেই উড়িয়ে দিয়েছিল। ছবিটির অভাবনীয় সাফল্যের কারণটা ছিল খুবই পরিষ্কার, সেখানে একসঙ্গে ছিলেন তিন ‘স্পাইডার-ম্যান’—টম হল্যান্ড, অ্যান্ড্রু গারফিল্ড ও আসল ‘স্পাইডার-ম্যান’খ্যাত টোবি ম্যাগুইরে।…
