বেতন বাড়বে ১০০-১৪২%, দেওয়া হবে চার ধাপে
বেতন-ভাতা ও পেনশনের হার বাড়িয়ে বেসামরিক সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভা অনুমোদন করেছে। মন্ত্রিসভা একই সঙ্গে অনুমোদন করেছে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলি। বিচার বিভাগের জন্য আলাদা কাঠামো পরে আসবে। সব কার্যকর হবে গত ১ জুলাই থেকে। সচিবালয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামোর প্রস্তাব অনুমোদিত হয়।…
