প্রিয় চৈতি | বন্ধুসভা
প্রিয় চৈতি, জ্বর সেরেছে তোমার? আজ তৃতীয় দিন পার হয়েছে। ভাইরাসজনিত জ্বর নাকি তিন দিন থাকেই। সেরেছে হয়তো। গভীর রাত, দূরালাপনীর সুযোগ সীমিত এখন। যোগাযোগের ভার্চ্যুয়াল অ্যাপগুলো ঘুমাক আপাতত। তোমাকে একটা চিঠিই লিখি।এটা কিন্তু চিরকুট নয়। চিঠি। তোমার প্রিয় চিঠি। সেই আবেগভরা খামে নেই হয়তো। কিন্তু এটি আমিই লিখছি তোমাকে। তোমার গতকালের বলা কথাগুলো ভাবলেই…
