লাইনে গ্যাস নেই, বৈদ্যুতিক চুলা কিনেও লোডশেডিংয়ে ভোগান্তি
চলমান গ্যাস–সংকটের সমাধান হিসেবে অনেকেই ঝুঁকছেন বৈদ্যুতিক চুলার দিকে। কিন্তু সেখানেও সংকট যেন পিছু ছাড়ছে না, নতুন করে যোগ হয়েছে লোডশেডিং। চান মিয়া হাউজিংয়ের বাসিন্দা রাসেল দাস বলেন, ‘গ্যাসের সংকট সমাধানের জন্য বৈদ্যুতিক চুলা কিনেছি; কিন্তু গতকাল আমি বাসায় রান্না বসাইছি, বিদ্যুৎ চলে গেছে। চাকরি করে বাসায় ফিরে এসব ঝামেলা নতুন করে আমাদের সমস্যায় ফেলছে।’…
