নকলের অভিযোগে আটকে গেল ছয় সিনেমা, প্রযোজকের দাবি ‘প্রতিহিংসার শিকার’
এক প্রযোজকের ছয়টি সিনেমা নিয়ে আপত্তি তুলেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত সিনেমাগুলোর সার্টিফিকেশনের আবেদন বাতিল করেছে সংস্থাটি। একই সঙ্গে প্রতারণার অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। বোর্ডের আপত্তির তালিকায় রয়েছে ‘পরিণাম’, ‘রঙ্গশালা’, ‘রক্ত পিপাসা’, ‘রসু খাঁ’, ‘পাহাড়ের আর্তনাদ’ ও ‘বনদস্যু’। সিনেমাগুলোর পরিচালক…
