কাল থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা
আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা তাদের জমা টাকার মূল অংশ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) ফেরত নিতে পারবেন। এজন্য গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া আবেদন গ্রহণ কার্যক্রম চলবে আজ রোববার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত। গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে এ আবেদন জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর শাখাগুলো তা ব্যাংকের…
