কুয়ালালামপুরের বুকিত বিনতাং সিটি সেন্টার (বিবিসিসি) একসময় ছিল পুডু জেলখানা।
তৎকালীন সময়ে সেলাঙ্গর প্রদেশ তথা কুয়ালালামপুরের প্রধানতম বাণিজ্যিক এলাকা ছিল বাঙ্গুনান আবদুস সামাদ ও এর আশপাশের এলাকা। বাণিজ্যিক এলাকাটির কাছাকাছি হওয়ায় পুডুর সেই জঙ্গলে কারাগার নির্মাণ করা হয়েছিল ১৮৯৫ সালে। ১০১ বছর ব্যবহারের পর কারাগার বন্ধ করা হয় ১৯৯৬ সালে। অবশেষে ২০২২ সালে সেখানে চালু হয় বুকিত বিনতাং সিটি সেন্টার। চাকচিক্যময় কুয়ালালামপুর শহরের প্রাণকেন্দ্রে আরেক…
