ফ্যামিলি কার্ডের আশ্বাসে টাকা আদায়: সেই এনসিপি নেত্রীর নামে মামলা
নেত্রকোনায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার অভিযোগে সাদিয়া ইসলাম নামে (২৩) এনসিপির এক নেত্রীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার সাদিয়া ইসলাম সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের…
