বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে প্রাণ গেলো ট্রাকচাপায়
বাবার মৃত্যুর খবর পেয়ে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলে নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুর আলম জিকু (৪৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি মাগুরায় কর্মরত ছিলেন। বাবা-ছেলের এই…
