বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার শুরু ২৯ অক্টোবর
আগামী ২৯ অক্টোবর ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) শুরু হবে। তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ মেলায় দেশ-বিদেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, এয়ারলাইন্সসহ বিভিন্ন অংশীজন অংশ নেবেন। মেলা আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (৭ সেপ্টেম্বর) ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন…
