বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার শুরু ২৯ অক্টোবর


আগামী ২৯ অক্টোবর ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) শুরু হবে। তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। 

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ মেলায় দেশ-বিদেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, এয়ারলাইন্সসহ বিভিন্ন অংশীজন অংশ নেবেন।

মেলা আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (৭ সেপ্টেম্বর) ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করেছে টোয়াব। এদিন বেলা ১১টায় রাজধানীর এক হোটেলে এটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিটিটিএফ ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা, মেলার সময়সূচি, নিশ্চিত ও সম্ভাব্য অংশগ্রহণকারী, অতিথি, স্পনসর এবং অংশগ্রহণের বিভিন্ন সুযোগ তুলে ধরা হবে। পাশাপাশি মেলাকে ঘিরে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও বিস্তারিত জানানো হবে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে টোয়াবের পরিচালনা পর্ষদের সদস্য, বিটিটিএফ আয়োজক কমিটির সদস্য, পর্যটন খাতের বিভিন্ন অংশীজন, স্পনসর, অংশীদার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ।

আয়োজকরা জানিয়েছেন, বিটিটিএফ ২০২৬ বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ মেলার মাধ্যমে দেশের পর্যটন গন্তব্য, সেবা ও সুযোগ-সুবিধা বিদেশি পর্যটক ও আন্তর্জাতিক পর্যটন ব্যবসায়ীদের কাছে তুলে ধরা হবে। পাশাপাশি বাংলাদেশের পর্যটনশিল্পের সঙ্গে আন্তর্জাতিক বাজারের যোগাযোগ আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

বিটিটিএফ ২০২৬ আয়োজনে সহযোগিতা করছে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।

এমএমএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *