বিরোধী সংসদ সদস্যরা আইনশৃঙ্খলা উন্নয়নে যৌথ অভিযান এবং ফুটপাতে চাঁদাবাজি নিরসনের দাবি জানিয়েছেন।
সালাহউদ্দিন বলেন, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় শিক্ষিকার মৃত্যু, বিমানবন্দরে ছাত্রদল নেতা কর্তৃক স্বর্ণালংকার ছিনতাই, ধানমন্ডিতে প্রকাশ্য দিবালোকে ৩৯ লাখ টাকা ছিনতাই, মুগদা হাসপাতালে প্রকাশ্য দিবালোকে ছিনতাই, যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে একজন নিহত হন। গ্রামাঞ্চলেও চুরি ও…
