মেহেরপুরে ‘তালাকের ক্ষোভে’ কুপিয়ে সাবেক স্ত্রীর হাত বিচ্ছিন্ন
মেহেরপুর শহরে ঘুমিয়ে থাকা অবস্থায় স্মৃতি খাতুন (২৬) নামের এক নারীকে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন স্মৃতির বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন। ঘটনার পর পালিয়ে যাওয়া সায়ন মিয়াকে (২৮) আজ বুধবার সকালে আটক করেছে পুলিশ।…
