যাত্রাবাড়ী পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সঞ্জীবন সরকার জীবন (৫৪), নিতু (৩৩), মাহমুদা আক্তার (৩১), মো. রুবেল (৩০), মহসিন (৩৪), নুরী, উম্মে হাবিবা রহমান, লাল মিয়া, এইচ এম আব্দুল মান্নান, কালু, নুর নাহার, মো. সুমন, রাজিব ওরফে রাজু, মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. জিসান হোসেন, মো. রনি ব্যাপারী (২৯), ইফাত খায়রুল ইসলাম (২৯), মো. সোলায়মান হাসান (২৮), এনামুল হক (৩৩), মো. রিফাত (২২), মো. রাফি (২৭), মো. আলমগীর, মো. মোস্তফা (৩১) ও মো. রুবেল (৩০)।
ডিএমপি সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে পুলিশের নজরদারি বাড়ানোর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
