অস্ট্রেলিয়ায় শাবনূরের বাসায় তাসকিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। তবে ছুটি কাটাতে সেখানে রয়ে গেছেন তাসকিন আহমেদ। টাইগার পেসার পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। এরই মধ্যে তিনি দেখা করেছেন বাংলাদেশের সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। হাথুরু নিউ সাউথ ওয়েলসে কোচিং করান। শুক্রবার সাবেক গুরুর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তাসকিন।…
