ফ্রান্সে ভয়াবহ দাবানলের ঘটনায় চার শতাধিক গ্রেপ্তার, কিন্তু দায়ী কে
ল্য মঁদ পত্রিকাও (এই বিচার প্রক্রিয়ায়) সন্তুষ্ট নয়। এত অল্প সময়ের মধ্যে পুলিশ এসব মামলা কতটুকু তদন্ত করতে পেরেছে, তা নিয়ে পত্রিকাটি প্রশ্ন তুলেছে। পত্রিকাটির মতে, কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য নিয়ে চুপ আছে। নির্দিষ্ট অভিযোগগুলো কী, এগুলোতে ইচ্ছাকৃত অপরাধ জড়িত কি না এবং আগের বছরগুলোর তুলনায় এবারের সংখ্যাটা কেমন—এসব বিষয়ে কোনো পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না।…
