ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে হালকা বৃষ্টি
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ২২ আগস্ট সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ের মধ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস…
