দীপু মনির স্বামীর জানাজায় অস্থিরতার চেষ্টার অভিযোগ, যুবক কারাগারে
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজাকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার আল রাফি প্রত্যয়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি…
