জনশক্তি রপ্তানির নামে অর্থ আত্মসাৎ, দুজনকে জিজ্ঞাসাবাদ দুদকের
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে প্রায় ৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিক্রুটিং এজেন্সি ‘দি জিএমজি অ্যাসোসিয়েটস’ এর চেয়ারম্যান গোলাম মাওলাসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৭ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সংস্থাটির উপপরিচালক আকতারুল এই তথ্য জানিয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক সূত্র…
