বিপিসিতে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান
গত প্রায় এক সপ্তাহ খালি থাকার পর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধান এই দায়িত্ব পেয়েছেন। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়ের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো…
