ফেনী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
ফেনীর পরশুরাম উপজেলার আমজাদনগর সীমান্তে মো. সুজন (২৫) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্তের ২১৬৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে। আটক সুজন পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল মিয়ার ছেলে।…
