হরমুজ প্রণালি থেকে সব মাইন অপসারণের ঘোষণা ট্রাম্পের


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি থেকে সব মাইন অপসারণ বা নিষ্ক্রিয় করেছে। মঙ্গলবার ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প তার  পোস্টে বলেন, “আমাকে এইমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমার মধ্যে থেকে সমস্ত মাইন অপসারণ করা হয়েছে এবং/অথবা বিস্ফোরণ ঘটানো হয়েছে।”

তিনি আরো বলেছেন, “ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে, নতুন কোনো মাইন স্থাপনকারী যেকোনো জাহাজ বা নৌকা অবিলম্বে এবং পরিকল্পিতভাবে ধ্বংস করা হবে।”

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

মার্কিন হামলার কারণে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহণ করা হতো।  প্রণালিটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা দিয়েছে। ট্রাম্প প্রায়শই দাবি করেন, এই এলাকাটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে – কিন্তু ইরান সেইসব জাহাজের বিরুদ্ধে গুলি চালিয়েছে, যেগুলো তাদের মতে অনুমতি ছাড়াই প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল।

যুদ্ধ শেষ করার আলোচনা সহজ করার লক্ষ্যে করা একটি যুদ্ধবিরতি ভেস্তে গেছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থেমে থেমে গোলাগুলি বিনিময় হচ্ছে। তবে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *